ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ ৩০

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। সেখান থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে ৩০ জন। নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। খারাপ আবহাওয়ার কারণে সেটি ডুবে যায়। ইতালির কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, বাণিজ্যিক দুইটি জাহাজ ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বাহিনী ফ্রনটেক্স আকাশ পথে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

এর আগে বেশ কিছু সূত্রের বরাত দিয়ে মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস চ্যারিটি টুইট বার্তায় জানায়, ইতালির দিকে যাত্রা করা নৌকাটি বেনগাজির প্রায় ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ডুবে যায়।

তাছাড়া অ্যালার্ম ফোন নামের অন্য একটি চ্যারিটি সংস্থা ওই নৌকাটি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করেছিল। এটিতে ৪৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিল।

কয়েকদিন আগে সমুদ্র থেকে উদ্ধার করে এক হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে ইতালির উপকূলে নিয়ে আসা হয়। এর আগে দেশটির কোস্টগার্ড তিনটি নৌকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। কারণ ওই নৌকাগুলো উত্তল সমুদ্রে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

সূত্র: আল-জাজিরার

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত

For add

oceantimesbd.com