চরফ্যাশনে জবাই করা হরিণ উদ্ধার

ভোলার চরফ্যাশনে জবাই করা চিত্রাল হরিণ উদ্ধার করেছেন বন কর্মীরা। 

শনিবার (১৮ মার্চ) বিকেলে দক্ষিণ আইচা থানার চর নিজান কালকিনি বনবিট অফিসের উত্তর পাশে মোল্লার খালের উত্তর পাশের কেওড়া বাগান থেকে জবাই করা অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়।

এই ঘটনায় রবিবার সকালে ৩ জনকে আসামি করে বন্য প্রাণী আইনে মামলা করা হয়েছে। ঢাল চর রেঞ্জে এর কালকিনি বন বিট অফিসার এসএম আমির হামজা জানান, ওই বাগানে একই এলাকার টেপাবাচ্ছুর নেতৃত্বে মাঈন উদ্দীন, হাফেজসহ  আরো কয়েকজন মিলে হরিণ শিকার করে জবাই করেন।

এসময় বনবিট অফিসার নেতৃত্বে টহলরত বনকর্মীদের উপস্থিতি টের পয়ে শিকারীরা পালিয়ে যায়। শনিবার রাত ১টার দিকে ম্যাজিস্ট্রেট এর অনুমতিক্রমে জবাই করা হরিণটি ধ্বংস করে মাটিতে পুতে ফেলা হয় বলে জানান তিনি।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ কুয়াকাটা সমুদ্রসৈকতে এবার ভেসে এল মৃত ডলফিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টির পূর্বাভাস দাবি আদায় না হওয়া পর্যন্ত হরমুজ ‘দখলে’ থাকবে, হুঁশিয়ারি ইরানের তেহরানের সম্মতি ছাড়া হরমুজে কোনও করিডর নয়, হুঁশিয়ারি ইরানের তাপপ্রবাহ-গরমে পুড়ছে সারা দেশ, কিছু জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা জেট ফুয়েল নিয়ে এসে‌ছে এক জাহাজ, ডিজেল নিয়ে আসছে দুটি জ্বালানি সংকটের মধ্যেই সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় জেলেরা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে দে‌শের তাপমাত্রা, গরমে বাড়‌বে অস্বস্তি।

For add

oceantimesbd.com