ঢাকাসহ তিন বিভাগে হালকা বৃষ্টি হতে পারে

রাজধানীসহ তিন বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তেও পারে।

শনিবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা বৃষ্টির কথা জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি বলেন, মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার যে পূর্বাভাস জানিয়েছে তাতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। পাশাপাশি আগামী দুই দিনে তাপমাত্রা আরও বাড়বে। তবে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

গতকাল ঢাকায় সর্বোচ্চ ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com