শুভেচ্ছা সফরে জাপান’র দুই যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে

তিনদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের (জেএমএসডিএফ) জেএস উরাগা ও জেএস আওয়াজি নামে দুটি যুদ্ধজাহাজ।

রোববার (৯ এপ্রিল) জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

ঢাকাস্থ জাপান দূতাবাস জানায়, জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছালে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাইনসুইপার ডিভিশন ওয়ানের কমান্ডার ক্যাপ্টেন নাকাই ইইচি ও তার অফিসারদের অভ্যর্থনা জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার টু কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ফয়জুল হক ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি।

জাপানি প্রতিনিধিদের জন্য বন্দর পরিদর্শনকালে বাংলাদেশ নৌবাহিনী মতবিনিময় কর্মসূচির আয়োজন করবে। ক্যাপ্টেন নাকাই বাংলাদেশ নৌ ফ্লিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী, রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়া জেএস উরাগা এবং জেএস আওয়াজি আগামী ১১ এপ্রিল সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনীর সাথে একটি শুভেচ্ছা মহড়া পরিচালনা করবে। জাহাজ জেএস উরাগা এবং জেএস আওয়াজি ইন্দো-প্যাসিফিক এবং মিডল ইস্ট ডেপ্লয়মেন্ট ২৩ এর জন্য গত ১৯ জানুয়ারি জাপান থেকে রওনা হয়েছিল।

জাহাজ দুটি বাহরাইন, বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া, ভারত, মালদ্বীপ, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম সফর শেষে আগামী ২৩ মে জাপানে ফিরবে। জেএমএসডিএফ এর আগে ২০১২, ২০১৯, ও ২০২২ সালে তিনবার চট্টগ্রামে বন্দর পরিদর্শন করেছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক এবং বিদেশি অস্ত্র উদ্ধার হরমুজ প্রণালিতে ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত, তদন্ত চলছে উপকূলের জেলেদের জীবন-জীবিকা রক্ষায় সমন্বিত পদক্ষেপ নিতে হবে ॥ নাগরিক সমাজ দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির সম্ভাবনা, ৩ বিভাগে অতিভারী বর্ষণের পূর্বাভাস চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে বন্যার ঝুঁকি ৫ জেলায় বন্যার পূর্বাভাস, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

For add

oceantimesbd.com