সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারের সময় ৩ জেলে আটক

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে বিষ, বিষযুক্ত মাছ, নিষিদ্ধ টোনাজাল, চটজাল এবং নৌকাসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (১০ এপ্রিল) আনুমানিক রাত ১০ টার দিকে তাদের আটক করে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ বনরক্ষীরা।

আটককৃতরা হলেন রামপাল উপজেলার মালিডাংগা গ্রামের আমিনুদ্দিন শেখের ছেলে মোঃ শহিদ আলী শেখ (৫০), একই এলাকার মোঃ রহমান ইজারদারের ছেলে মোঃ মেরাজুল ইজারদার (২৩) ও ওজরপুর গ্রামের মোঃ জাকির শেখের ছেলে মোঃ আঃ রহিম শেখ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা শেখ মাহবুব হাসান জানান, সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির খুন্তাকোদাল খালে টহলকালীন সময়ে তাদের কাছ থেকে মাছধরার কাজে ব্যবহৃত বিষের বোতল, প্রায় ১০ কেজি চিংড়িমাছ, নিষিদ্ধ টোনাজাল, ১৫০০ফুট ঘনচটজাল ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা শেখ মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com