জবাই বিলে অতিথি পাখির কলতান

অতিথি পাখির কলতানে মুখর নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবাই বিল ও সীমান্তবর্তী পুনর্ভবা নদী। প্রতিদিন খাবার খোঁজে ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখি। উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার অদূরে শিরন্টি, গোয়ালা, আইহাই ও পাতাড়ী এই চার ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত জবাই বিল হাজার হাজার অতিথি পাখির নিরাপদ বিচরণ ভূমিতে পরিণত হয়েছে।

প্রতি বছরের শীত মৌসুমে হাজারো নতুন পাখির আনাগোনা শুরু হয় বিলে। জবাই বিল ও পূনর্ভবা নদীতে এই পাখিরা দিন রাত বিচরণ করছে। অতিথি পাখির বিচরণ প্রকৃতির সৌন্দর্য্যে নতুন মাত্রা যোগ করেছে। দিনরাত পাখির কিচির মিচির আর কলতানে মুগ্ধ পাখি প্রেমীরা।

এই বিল ও নদীতে অতিথি পাখির জন্য পর্যাপ্ত খাবার থাকায় প্রতি বছর শীতের সময় ছুটে আসে হাজার হাজার পাখি। এখানে শামুকখোল, বক, বালিহাঁস, চাহা, রাজহাঁস, পাতি সরালীসহ নানা প্রজাতির পাখির কলতানে সবসময় মুখরিত থাকে পুরো বিল এলাকা। এই বিলের ছোট ছোট মাছ আর শামুকই মূলত পাখির প্রধান খাবার।

তবে পাখিগুলো বিভিন্ন সময়ে শিকারির হাতে ধরা পড়ছে! রাতের আঁধারে শিকারিরা বিলে ও নদীর বুকে জাল পেতে অবাধে ওই পাখি শিকার করছে।

 

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com