বঙ্গোপসাগরে ১০ মাঝিমাল্লাসহ বোটডুবি

১০ জন মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার টেম্পো বোট বঙ্গোপসাগরে ডুবে গেছে। তাদের মধ্যে আটজন অন্য আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও ট্রলারের মাঝি মো. আলম ও মাল্লা মঈনুদ্দিন নিখোঁজ রয়েছেন।

বুধবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে লাসপাতা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া মাঝি মো. আলম উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যারপাড়া গ্রামের মৃত মকবুল আহমেদ ছেলে ও মাল্লা মঈনুদ্দিন একই গ্রামের রাহামত উল্লাহর ছেলে।

টেম্পো বোটের মালিক মো. শাহজাহান বলেন, বোটটি ২৮ আগস্ট সকালে ১০ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরের গভীর অংশে মাছ ধরতে যায়। ৩০ আগস্ট মাছ ধরা শেষে তীরে রওনা দেওয়ার পথে লাসপাতা নামক স্থানে অন্য ট্রলারের পাতানো জালে আটকে গিয়ে বোটটি ডুবে যায়। আটজনকে দেলোয়ারের মালিকানাধীন ট্রলার উদ্ধার করলেও দুজন এখনো নিখোঁজ রয়েছে। তাছাড়া উদ্ধার হওয়া আটজনসহ ডুবন্ত বোটটিকে কয়েকটি ট্রলার উদ্ধার করে তীরে নিয়ে আসতেছে। নিখোঁজ দুজনের সন্ধানে কয়েকটি ট্রলার সমুদ্রে কাজ করছে বলে জানান।

উত্তর ধূরুং ইউপি সদস্য মো. ইমরুল ফারুক বলেন, চুল্লার পাড়া গ্রামের মো. শাহাজাহানের মালিকানাধীন টেম্পো বোটের ডুবে দুজন নিখোঁজ রয়েছে, বাকি আটজনসহ টেম্পো বোটটি রাতে কুতুবদিয়া তীরে পৌঁছাবে বলে জানান।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, টেম্পো ফিশিং বোট ডুবির বিষয়টি বোটের মালিক জানিয়েছে, নিখোঁজ দুজনকে উদ্ধারে ট্রলার পাঠানো হয়েছে। পুলিশও খোঁজখবর রাখতেছেন বলেও জানান।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com