দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

দেশের আট জেলার উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১০ মে) দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

নড়াইলে দখল-দূষণে মৃত্যুপথযাত্রী চিত্রা নদী, ধরাছোঁয়ার বাইরে দখলদাররা দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা

For add

oceantimesbd.com