পটুয়াখালীতে ২৪ লাখ টাকার মাছ জব্দ, আটক ৬

 

পটুয়াখালী জেলায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। এ সময় মাছ পরিবহনের অভিযোগে ৬ জনকে আটক করা হয়।

জানা গেছে, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস ও দুটি পিকআপে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার ৮০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ সময় মাছ পরিবহনের দায়ে বাস ও পিকআপের চালক এবং হেল্পারসহ মোট ৬ জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিদের নিষিদ্ধ সময়ে সামুদ্রিক মাছ পরিবহনের অপরাধে মোট ১৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

সামুদ্রিক শৈবাল পচে তৈরি হচ্ছে নতুন সংকট পটুয়াখালীতে ২৪ লাখ টাকার মাছ জব্দ, আটক ৬ দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত বায়ুদূষণে আজ ঢাকা ৩৬ তম, শীর্ষে লাহোর ঢাকার তাপমাত্রা কমার আভাস, হতে পারে বজ্রসহ বৃষ্টি শিল্পবর্জ্যে বিপর্যস্ত তুরাগ, নদের বুক জুড়ে ভাসে প্লাস্টিক ও নানা আবর্জনা ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সেলের দ্বিতীয় সভা অনুষ্ঠিত নড়াইলে দখল-দূষণে মৃত্যুপথযাত্রী চিত্রা নদী, ধরাছোঁয়ার বাইরে দখলদাররা দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ

For add

oceantimesbd.com