ওশানটাইমস ডেস্ক : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৯:৩৪:১৯

দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে এবং বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় আছে। এর ফলে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আজ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।ঢাকায় আজ বাতাসের গতি ও দিক পূর্ব/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৮ মিনিটে।
২৬ সেপ্টেম্বর: তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত
আগামীকাল শনিবার রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই দিনে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২৭ সেপ্টেম্বর: দিনের তাপমাত্রা বাড়বে ১-২ ডিগ্রি
আগামী রোববার দেশের সব বিভাগের (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই দিন সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২৮ সেপ্টেম্বর: দেশের বেশিরভাগ এলাকা শুষ্ক থাকবে
আগামী সোমবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
২৯ সেপ্টেম্বর: চট্টগ্রামে ভারী বর্ষণের শঙ্কা
আগামী মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই দিন চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের বাকি অংশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরবর্তী ৫ (পাঁচ) দিনের বর্ধিত আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
For add