টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক এবং বিদেশি অস্ত্র উদ্ধার

গোপন তথ্যের ভিতিত্তে আজ সোমাবার ভোরে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র জব্দের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুতে রাখা অবস্থায় ০৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ০১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এ সময় ০২টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়। এছাড়াও আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নরুল কবিরকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আইনানুগ কার্যক্রম এবং আটককৃত আসামির বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে অব্যাহতভাবে অভিযান পরিচালনা করছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com