সুন্দরবনে অভিযানে নৌকাসহ ২৪ বোতল কীটনাশক জব্দ

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে তিনটি নৌকা, ২৪ বোতল কীটনাশক, টোনা জাল ও শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যান অজ্ঞাতপরিচয় জেলেরা।

বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির শিয়ালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শিয়ালা এলাকার একটি সাইডখালে তিনটি নৌকা দেখতে পেয়ে বনরক্ষীরা এগিয়ে গেলে নৌকায় থাকা অজ্ঞাতপরিচয় জেলেরা নৌকা ফেলে সুন্দরবনের ভেতরে পালিয়ে যান। পরে নৌকাগুলোতে তল্লাশি চালিয়ে ২৪ বোতল কীটনাশক, তিনটি টোনা জাল, শুঁটকি তৈরির চাটাইসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, ‘সকালে বনরক্ষীরা সুন্দরবনে বিষদস্যুদের একটি অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। অজ্ঞাতপরিচয়ের জেলেরা সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরে বনের মধ্যে শুঁটকি তৈরির জন্য সরঞ্জাম নিয়ে অবৈধভাবে প্রবেশ করেছিল। বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা জারি রয়েছে

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

অবৈধ ট্রলিংয়ে হুমকিতে সমুদ্রের মৎস্যসম্পদ, মহিপুরের জেলেদের সংবাদ সম্মেলন সুন্দরবনে অভিযানে নৌকাসহ ২৪ বোতল কীটনাশক জব্দ সকল সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা স্পেনে তাপপ্রবাহে মৃত্যু ছাড়াল ১ হাজার জুন মাসে সমুদ্রে রেকর্ড তাপমাত্রা, আরও বৃদ্ধির পূর্বাভাস সুন্দরবনে ঢুকছে বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ; হুমকির মুখে সর্ববৃহৎ বনের জীববৈচিত্র্য সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার থেকে অজগর উদ্ধার কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের মৃত তিমি দুপুরের মধ্যে ১১ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রা কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

For add

oceantimesbd.com