ব্রিটিশ নৌবাহিনীর রাজকীয় জাহাজ এখন চট্টগ্রামে

দি রয়্যাল নেভির অফশোর প্যাট্রোল ভেসেল এইচএমএস টামার চট্টগ্রামের নৌ ঘাঁটিতে পৌঁছেছে। চট্টগ্রাম নেভাল এরিয়ার চিফ স্টাফ অফিসার কমান্ডার ক্যাপ্টেন এম ফয়জুল হক জাহাজটিকে স্বাগত জানান।

সোমবার (১৬ জানুয়ারি) ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএমএস টামার স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং উন্মুক্ত সমাজ ও অর্থনীতির বিকাশের জন্য একটি উন্মুক্ত ও প্রাণবন্ত আন্তর্জাতিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুক্তরাজ্যের অঙ্গীকারের ওপর জোর দেওয়া হয়েছে।

হাইকমিশন জানায়, সফরকালে টামার ও তার ক্রুরা চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন যা উভয় দেশের সামরিক, বাণিজ্য, উন্নয়ন ও রাজনৈতিক জোটকে উপকৃত করবে।

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, এই সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সহযোগিতার বিশেষ করে সামুদ্রিক ক্ষেত্রে দীর্ঘ ইতিহাসের আরেকটি উদাহরণ।

তিনি বলেন, আমাদের পররাষ্ট্র নীতিতে ইন্দো-প্যাসিফিক ফোকাসের অংশ হিসাবে, আমরা বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা এবং নৌ সহযোগিতাকে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আজ মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনীর’ ৩ সদস্য আটক সমুদ্র তলদেশে বায়ুশক্তিচালিত ডেটা সেন্টার চালু করল চীন ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা চবিতে চালু হল দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক সমুদ্র গবেষণা কেন্দ্র বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মৌসুমি বায়ুর প্রভাবে কিছু এলাকায় আজ বৃষ্টির পূর্বাভাস

For add

oceantimesbd.com