শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। দুই প্রান্তেই পারের অপেক্ষায় অন্তত ২০০ যানবাহন অপেক্ষায় ছিলো। ঘন কুয়াশার কারণে এদিন ভোর ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিআইডাব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন জানান, এ সময় পারের অপেক্ষায় দুই প্রান্তেই অন্তত ২০০ যানবাহন আটকে ছিল। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ৮টা থেকে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত শুরু হয়েও হলো না শুরু সেন্টমার্টিন যাত্রা সেন্ট মার্টিনে কাঁটাযুক্ত পটকা মাছ: পরিবেশ রক্ষার সুফল! সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে ১২ নির্দেশনা

For add

oceantimesbd.com