সুন্দরবনে ৪ দস্যু আটক, আগ্নেয়াস্ত্র জব্দ

সুন্দরবন থেকে চার জলদস্যুকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ আগ্নেয়াস্ত্র ও ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর সূর্যমুখী খাল থেকে তাদের আটক করা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত আহাদ আলী শেখের ছেলে ফজলু শেখ (৪২), সিকিরডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেড়িখালীর মৃত জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল (৪০), জিগিরমোল্লার নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মোংলা থানা পুলিশ ও বাগেরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশ সুন্দরবনে অভিযান চালায়। শ্যালা নদীর সূর্যমুখী খাল থেকে চার দস্যুকে আটক করে তারা। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি ধারালো অস্ত্র ও লাঠিসোটা জব্দ করা হয়।

আটক দস্যুদের কাছ থেকে একটি কাঠের বাটসহ দেশীয় তৈরি একনলা বন্দুক, দেশীয় তৈরি ওয়ান সুটার গান, সাতটি কার্তুজ, দুটি কাঠের বাটসহ রামদা, একটি লোহার হাতুড়ি, একটি লোহার পাইপ, চারটি টর্চলাইট, চারটি গামছা, ১০টি নাইলনের রশি, দুটি স্কচটেপ, চারটি লাঠি, দুটি মানকি টুপি ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে। আটকরা মোংলা থানা পুলিশের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের বাগেরহাট জেলা পুলিশ সুপারের দপ্তরে পাঠানো হবে।

মোংলা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দুপুর ২টায় বাগেরহাট জেলা পুলিশ সুপারের মিডিয়া সেল দপ্তরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর ভোলা উপকূলের সাগরে মিলছেনা ইলিশ, নদীতে মিলছে বড় বড় ইলিশ সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী  আন্তর্জাতিক সমুদ্র দিবসে কক্সবাজার সৈকত থেকে ৭ টন বর্জ্য অপসারণ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ট্রলারসহ ৪ জেলে উদ্ধার জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে যুবসমাজকে আলোচনার টেবিলে রাখার আহ্বান সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ৫ জেলে বিশ্বজুড়ে বাড়ছে সমুদ্র দূষণ; হুমকিতে সামুদ্রিক প্রাণী ও মানবজীবন বিপন্ন সামুদ্রিক কাছিম ও আমাদের দায়বদ্ধতা খুলনায় শিপইয়ার্ডে সমুদ্র গবেষণা জাহাজ নির্মাণকাজের উদ্বোধন

For add

oceantimesbd.com