নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। একইসঙ্গে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল কারমাডেক দ্বীপ। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

ভূমিকম্পটির কেন্দ্র নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার উত্তরপূর্বে।

এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, কারমাডেক দ্বীপের কোনো কোনো স্থানে ০.৩ মিটার থেকে ১ মিটার উচ্চতার সুনামি হতে পারে।

প্রাথমিক ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক এবং বিদেশি অস্ত্র উদ্ধার হরমুজ প্রণালিতে ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত, তদন্ত চলছে উপকূলের জেলেদের জীবন-জীবিকা রক্ষায় সমন্বিত পদক্ষেপ নিতে হবে ॥ নাগরিক সমাজ দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির সম্ভাবনা, ৩ বিভাগে অতিভারী বর্ষণের পূর্বাভাস চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে বন্যার ঝুঁকি ৫ জেলায় বন্যার পূর্বাভাস, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

For add

oceantimesbd.com