২৮ কেজির ভোল মাছ বিক্রি হলো আট লাখ টাকায়


পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের শুঁটকিপল্লীর জেলেদের জালে ধরা পড়েছে মহামূল্যবান একটি সামুদ্রিক তেলে ভোলা বা ভোল মাছ। মাছটির ওজন ২৮ কেজি। বিক্রি হয়েছে আট লাখ টাকায়। গত বৃহস্পতিবার রাতে দুবলার আলোরকোলে নিলাম ডাকের মাধ্যমে মো. মাসুম মিয়া নামের খুলনার এক মৎস্য ব্যবসায়ী মাছটি কিনে নেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সামুদ্রিক ভোল মাছের ফুসফুস থেকে সার্জিক্যাল রোপ তৈরি করা হয়। বিদেশে এই মাছ দিয়ে তৈরি হয় দামি স্যুপ। এ ছাড়া এই মাছ উচ্চ পুষ্টিগুণসমৃদ্ধ। মানবদেহের নানা রোগ নিরাময়ে এই মাছ খুবই কার্যকর। তাই এত দামি এই ভোল মাছ।

বন বিভাগ সূত্র জানায়, বুধবার সকালে আলোরকোলের সবুর সিকদারসহ কয়েকজন জেলে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরে জাল ফেলে অপেক্ষা করছিলেন তাঁরা। সন্ধ্যার দিকে জাল তোলার পর অন্যান্য মাছের সঙ্গে মহামূল্যবান তেলে ভোলা মাছটি উঠে আসে। জেলেরা সন্ধ্যায় মাছটি নিয়ে আলোরকোলে ফেরেন। ২৮ কেজি ওজনের মাছটি ১০ লাখ টাকা মূল্য নির্ধারণ করে রাতে নিলামে ওঠানো হয়। শেষ পর্যন্ত আট লাখ টাকায় বিক্রি হয় মাছটি।

দুবলার চরের ফিশারম্যান গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ জানান, রামপালের জেলে সবুর সিকদারের জালে ভোল মাছটি ধরা পড়ে। ২৮ কেজি ওজনের মাছটি আট লাখ টাকায় নিলামে বিক্রি হয়েছে। মূল্যবান এই ভোল মাছের তেমন একটা দেখা মেলে না। মৌসুমে হয়তো দু-একটি ধরা পড়ে। গত বছর শুঁটকি মৌসুমে দুটি ভোল মাছ পেয়েছিলেন জেলেরা।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com