ভারী বর্ষণে খাগড়াছড়ির নিম্নাঞ্চল তলিয়ে জন ভোগান্তি, সেনাবাহিনীর খাবার বিতরণ

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে কয়েক ঘণ্টার ভারী বর্ষণে খাগড়াছড়ি জেলা সদর, মহালছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চল পানির নীচে তলিয়ে গেছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে মানুষ।
রাতভর ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে তলিয়ে গেছে মহালছড়ির নিম্নাঞ্চল। সকাল থেকে বন্ধ খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক যোগাযোগ। একই ভাবে খাগড়াছড়ি জেলা সদরের ইসলামপুর, শালবন, মোহাম্মদপুর, মুসলিমপাড়া ও মিলনপুরের নিম্নাঞ্চল তলিয়ে যায়। তবে বৃষ্টি বন্ধ হওয়ায় পানি কমতে শুরু করেছে।

এদিকে খাগড়াছড়ি জেলা শহরে বন্যা দুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com