গিনি উপসাগরে ব্রাজিলিয়ান জাহাজ থেকে ৪.৬ টন কোকেইন জব্দ

গিনি উপসাগরে ব্রাজিলের একটি টাগবোটে থাকা ৪.৬ টনেরও বেশি কোকেইন জব্দ করেছে ফরাসী নৌবাহিনী।

ব্রাজিল ও মার্কিন কর্তৃপক্ষের সহযোগিতায় একটি আন্তর্জাতিক তদন্তের অংশ হিসাবে চালানো অভিযানের সময় প্রায় ১৫০ মিলিয়ন ইউরো মূল্যের এই চালানটি ধরা পড়ে।

সেনেগালের উপকূলে ব্রাজিলের জাহাজটিতে বেশ কয়েক দিন ধরে নজরদারির পর গত বুধবার ভোরে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে পশ্চিম ফ্রান্সের আটলান্টিক মেরিটাইম প্রিফেকচার।

২০০ জনেরও বেশি লোকের একটি ক্রুসহ ফরাসি উভচর হেলিকপ্টার ক্যারিয়ার ‘টনার’ এর একটি যোদ্ধা দল এই অভিযান চালায়। সেখানে একটি ফ্যালকন ৫০ বিমান এবং দুটি হেলিকপ্টার ছিল।

আটলান্টিক মেরিটাইম প্রিফেকচার জাহাজটির উৎপত্তি বা এর চূড়ান্ত গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। জাহাজেই মাদক ধ্বংস করা হয়েছে এবং ক্রুদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা, আবার নোঙর ফেলেছে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, অপরিবর্তিত রাতের তাপমাত্রা। হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান! থাকছে যে শর্ত হরমুজ প্রণালি কেন এতো গুরুত্বপূর্ণ? কক্সবাজারে অচল ৮ হাজার কোটি টাকার এসপিএম প্রকল্প , সরকারের বিষফোঁড়া সিলেটে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা ডিজেল সংকট: বন্ধ ট্রলার, দুশ্চিন্তায় চরফ্যাশনের জেলেরা ডিজেল সংকটেসুন্দরবনের জেলেরা! যেতে পারছেন না মাছ শিকারে, বাড়ি ফিরছেন ১০ দিন আগেই রাজধানীসহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ, কমতে পারে আগামীকাল ইতালির সমুদ্রতলে বিস্ময়কর জগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

For add

oceantimesbd.com