মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ কাজের উদ্বোধন আগামী বছর

প্রধানমন্ত্রী আগামী বছর মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার সকালে চট্টগ্রাম বোট ক্লাবে বিএসসির ৪৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন এ কথা।

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী বলেন, গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পদক্ষেপের কারণে মৃতপ্রায় বাংলাদেশ শিপিং করপোরেশন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিএসসি ২০২১-২২ অর্থবছরে নিট লাভ করেছে ২২৫.৮১ কোটি টাকা। শেয়ার মার্কেটে বিএসসি একটি প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ২১টি জাহাজ সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিএসসির বহরে ৬টি নতুন জাহাজ যুক্ত হয়েছে। আরও বেশ কয়েকটি নতুন জাহাজ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। সঠিক দৃষ্টিভঙ্গি ও পদক্ষেপের কারণে বিএসসি শুধু দেশে নয়, আন্তর্জাতিক শিপিং ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এস এম মনিরুজ্জামান প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতার পাশাপাশি মোংলা ও পায়রা বন্দরের উন্নয়নে হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। দক্ষ নাবিক তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে চারটি নতুন মেরিন একাডেমি। আরও তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে। বরিশাল ও মাদারীপুরে প্রতিষ্ঠা করা হয়েছে ন্যাশনাল মেরিন ইনস্টিটিউট। কুড়িগ্রামে হবে আরেকটি। এর ফলে যথেষ্ট পরিমাণ নাবিক তৈরি হবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: ,

সব সংবাদ

অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক এবং বিদেশি অস্ত্র উদ্ধার হরমুজ প্রণালিতে ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত, তদন্ত চলছে উপকূলের জেলেদের জীবন-জীবিকা রক্ষায় সমন্বিত পদক্ষেপ নিতে হবে ॥ নাগরিক সমাজ দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির সম্ভাবনা, ৩ বিভাগে অতিভারী বর্ষণের পূর্বাভাস চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে বন্যার ঝুঁকি ৫ জেলায় বন্যার পূর্বাভাস, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

For add

oceantimesbd.com