কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ

কুয়েত উপকূলের পানিতে একটি তেলবাহী ট্যাংকারে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে সাগরে তেল ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও।

কুয়েত সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বৃহস্পতিবার সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্র-ইরান-ইসরাইল যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল প্রায় অচল হয়ে পড়েছে।

ইরানের এলিট রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, তারা হরমুজ প্রণালীর ওপর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে। উপসাগরে প্রবেশের এই পথ জ্বালানি পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ।

নোঙর করা একটি ট্যাংকারের ক্যাপ্টেনের উদ্ধৃতি দিয়ে ইউকেএমটিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, জাহাজের বাম পাশে বড় বিস্ফোরণের শব্দ ও দৃশ্য দেখা গেছে। এরপর একটি ছোট নৌযানকে ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়। উপসাগরীয় দেশটির মুবারক আল-কাবির এলাকার কাছে ঘটনাটি ঘটেছে।

সংস্থাটি আরও জানায়, একটি কার্গো ট্যাংক থেকে সাগরের পানিতে তেল ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশগত প্রভাব পড়তে পারে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণটি কুয়েতের আঞ্চলিক জলসীমার বাইরে ঘটেছে। মুবারক আল-কাবির বন্দর থেকে অন্তত ৬০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল ট্যাংকার বহর পরিচালনাকারী চীনের শিপিং কোম্পানি কসকো জানায়, বুধবার থেকে তারা কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোতে যাওয়া-আসার সেবা স্থগিত করছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা, আবার নোঙর ফেলেছে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, অপরিবর্তিত রাতের তাপমাত্রা। হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান! থাকছে যে শর্ত হরমুজ প্রণালি কেন এতো গুরুত্বপূর্ণ? কক্সবাজারে অচল ৮ হাজার কোটি টাকার এসপিএম প্রকল্প , সরকারের বিষফোঁড়া সিলেটে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা ডিজেল সংকট: বন্ধ ট্রলার, দুশ্চিন্তায় চরফ্যাশনের জেলেরা ডিজেল সংকটেসুন্দরবনের জেলেরা! যেতে পারছেন না মাছ শিকারে, বাড়ি ফিরছেন ১০ দিন আগেই রাজধানীসহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ, কমতে পারে আগামীকাল ইতালির সমুদ্রতলে বিস্ময়কর জগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

For add

oceantimesbd.com