বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় মিললো মহাসমুদ্র, প্রাণের সন্ধানের আশা

ছবি: নাসা

এবার বৃহস্পতি গ্রহের (চাঁদ) উপগ্রহ ইউরোপায় প্রাণের অনুকূ্ল পরিবেশ পাওয়ার কথা জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। টেলিস্কোপের সাহায্যে সেখানে সমুদ্র ও কার্বন-ডাই-অক্সাইডের অস্তিত্ব পাওয়ার কথা জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। খবর হিন্দুস্তান টাইমসের।

যে কোনো জীবন বেঁচে থাকার অন্যতম ভিত্তি অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। তাই ইউরোপায় কার্বন ডাই অক্সাইডের সন্ধান পাওয়ার মাধ্যমে সেখানে প্রাণের অস্তিত্ব পাওয়ার অনুমান করছে মহাকাশ গবেষণা সংস্থাটি।

নাসা বলছে, বৃহস্পতির এই উপগ্রহ নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য আসছে তাদের হাতে। তাতে দেখা গিয়েছে, ইউরোপায় রয়েছে বরফের একটি কঠিন স্তর। কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দেখার পর আরেকটি বড় তথ্যের অনুমান করছেন বিজ্ঞানীরা।

নাসার দাবি, ওই বরফের কঠিন স্তরের নিচে রয়েছে একটি মহাসমুদ্র। ওই মহাসমুদ্রে প্রচুর কার্বন সমৃদ্ধ উপাদান রয়েছে বলে মনে করা হচ্ছে। জীবনের প্রাথমিক ভিত্তি বলে মনে করা হয় এই রাসায়নিক। ইউরোপার রিজিও নামের একটি অংশে বেশি পরিমাণে এই গ্যাসের উপস্থিতি দেখা গিয়েছে। সেখান থেকেই কোনও একটি সুখবর পাওয়ার আশায় রয়েছে বিজ্ঞানীরা। আপাতত জেমস ওয়েব টেলিস্কোপে সেদিকটাই খুঁটিয়ে দেখছে নাসা।

গোটা সৌরজগতে ইউরোপার মতো বেশি গ্রহ বা উপগ্রহ নেই। প্রাণের অনুকূল পরিবেশ রয়েছে, এমন সংখ্যা নগণ্য। ফলে কার্বন ডাই অক্সাইডের অস্তিত্ব পাওয়ায় আশার আলো দেখছেন বিজ্ঞানীরা।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com