ইতালির সমুদ্রতলে বিস্ময়কর জগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

ইতালির দক্ষিণ উপকূলীয় নেপলস উপসাগরের গভীর তলদেশে এক বিস্ময়কর জগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, নেপলস উপসাগরের সমুদ্রপৃষ্ঠের ৫০০ মিটারের বেশি নিচে বিশাল আকারের প্রাচীন প্রবালপ্রাচীরের খোঁজ মিলেছে, যা এত দিন মানুষের চোখের আড়ালে ছিল। এই গভীর সমুদ্রতলে এমন এক সমৃদ্ধ ইকোসিস্টেম লুকিয়ে আছে, যা এই অঞ্চলের সামুদ্রিক পরিবেশ রক্ষায় নতুন দিকনির্দেশনা দেবে।

পানির নিচে থাকা একটি খাড়া পাহাড়ের সঙ্গে যুক্ত রয়েছে প্রবালপ্রাচীরটি, যার উচ্চতা প্রায় ৮০ মিটার (২৬২ ফুট)। সিএনআর ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের বিজ্ঞানী জর্জিও কাস্তেলান ডুবো ড্রোন বা রোবটের পাঠানো ফুটেজ বিশ্লেষণ করে জানিয়েছেন, কিছু প্রবাল কাঠামো ১ দশমিক ৮ মিটারের বেশি চওড়া। ডেসমোফাইলাম ও ম্যাডরেপোরা প্রজাতির প্রবালগুলো বিচ্ছিন্নভাবে না থেকে বড় বড় তাক বা শেলফ আকারে অবস্থান করছে।

সমুদ্রের এই গভীর স্তরে সূর্যের আলো পৌঁছায় না। ফলে এখানকার কোল্ড ওয়াটার প্রবাল শেওলার ওপর নির্ভর না করে সমুদ্রের স্রোতে ভেসে আসা খাবার সংগ্রহের মাধ্যমে বেঁচে থাকে। ক্যানিয়নের খাড়া দেয়ালগুলো পানির স্রোতকে ত্বরান্বিত করে, ফলে প্রবালগুলোর কাছে পর্যাপ্ত খাবার পৌঁছায় এবং কাদার আস্তরণ জমে ছোট প্রবালগুলো শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় না। গবেষণা চলাকালে ক্যানিয়নের দেয়ালে প্রাচীন ঝিনুকের খোলস ও মৃত প্রবালের অবশিষ্টাংশ পাওয়া গেছে, যা কয়েক প্রজন্ম ধরে সেখানে জমা হয়েছে।

এত সৌন্দর্য সত্ত্বেও গভীর সমুদ্রে থাকা বিভিন্ন প্রবালপ্রাচীর বর্তমানে বড় ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে সমুদ্রের তলদেশে মাছ ধরার সরঞ্জাম এবং মানুষের ফেলে দেওয়া বর্জ্য ও প্লাস্টিকের কারণে প্রবালপ্রাচীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর তাই প্রবালপ্রাচীরের ক্ষতি কাটিয়ে উঠতে নেপলসের বিজ্ঞানীরা ইকো–রিফ নামের কৃত্রিম কাঠামো স্থাপনের কার্যক্রম শুরু করেছেন।

সূত্র: আর্থ ডটকম

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags:

সব সংবাদ

নড়াইলে দখল-দূষণে মৃত্যুপথযাত্রী চিত্রা নদী, ধরাছোঁয়ার বাইরে দখলদাররা দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা

For add

oceantimesbd.com