নীল হলো ভারতের আরও দুটি সমুদ্র সৈকত

পরিবেশবান্ধব সমুদ্রসৈকত হিসেবে ‘ব্লু ফ্ল্যাগ’ বিচের সীকৃতি পেল ভারতের আরও ২টি সমুদ্রসৈকত। এই নিয়ে দেশটির ১২টি সমুদ্র সৈকতকে নীল বিচ ঘোষণা করা হলো। বিচ দুটি হলো ভারতের লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকত মিনিকয় থুন্ডি বিচ এবং কাদমত বিচ।

সমুদ্রসৈকত কতটা পরিবেশবান্ধব এবং পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষার ব্যবস্থা কতটা ভালো তার ওপর নির্ভর করে আন্তর্জাতিকভাবে নীল বিচের স্বীকৃতি দেওয়া হয়। কোনো সমুদ্র সৈকতকে তখনই নীল বিচের স্বীকৃতি দিয়ে নীল পতাকা প্রদান করা হয় যখন ফাউন্ডেশন অফ এনভায়রনমেন্ট এডুকেশন নামে সংগঠনের নির্দিষ্ট ৩৩টি শর্ত সেখানে পূরণ হয়।

ভারতের এই ২টি বিচ সাদা বালির জন্য বিখ্যাত। এছাড়া নীল লেগুন, ঝকঝকে পরিস্কার বালি, অপার প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটকদের জন্য নানা জলক্রীড়ার সুব্যবস্থা, সমুদ্রে গোসল করতে নামা মানুষজনের সুরক্ষার যাবতীয় ব্যবস্থাসহ অনেকদিক থেকে বিখ্যাত তাই পেয়েছে এই স্বীকৃতি।

এদিকে নতুন করে দুইটি সৈকত নীল চিচের স্বীকৃতি পাওয়ায় লাক্ষাদ্বীপের ওই সমুদ্র সৈকত ২টির স্থানীয় বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেননা স্থানীয় মানুষজন পর্যটকদের সঙ্গে কতটা ভাল ব্যবহার করছেন তাও দেখা হয় এই স্বীকৃতির ক্ষেত্রে

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা, আবার নোঙর ফেলেছে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, অপরিবর্তিত রাতের তাপমাত্রা। হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান! থাকছে যে শর্ত হরমুজ প্রণালি কেন এতো গুরুত্বপূর্ণ? কক্সবাজারে অচল ৮ হাজার কোটি টাকার এসপিএম প্রকল্প , সরকারের বিষফোঁড়া সিলেটে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা ডিজেল সংকট: বন্ধ ট্রলার, দুশ্চিন্তায় চরফ্যাশনের জেলেরা ডিজেল সংকটেসুন্দরবনের জেলেরা! যেতে পারছেন না মাছ শিকারে, বাড়ি ফিরছেন ১০ দিন আগেই রাজধানীসহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ, কমতে পারে আগামীকাল ইতালির সমুদ্রতলে বিস্ময়কর জগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

For add

oceantimesbd.com