বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক


খারাপ আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী সব নৌযান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে সেন্টমার্টিনে অবস্থানরত প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে পর্যটকদের জান-মাল নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আপাতত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা একদিনের জন্য এ বন্ধ ঘোষণা করেছি। পরবর্তীতে আবহাওয়া ভালো হলে এবং সবকিছু ইতিবাচক থাকলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে রোববার সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে রোববার নতুন করে কোনো পর্যটক সেন্টমার্টিনে ঢুকতে পারেনি। অন্যদিকে শনিবারে আসা আনুমানিক দেড় হাজার পর্যটক দ্বীপ থেকে আর ফিরতে পারেননি।

তবে তারা স্বাভাবিক আছেন। আবহাওয়াও তেমন খারাপ দেখা যাচ্ছে না। আগামীকাল সোমবার জাহাজ আসলে সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারবেন বলে জানান তিনি।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর ভোলা উপকূলের সাগরে মিলছেনা ইলিশ, নদীতে মিলছে বড় বড় ইলিশ সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী  আন্তর্জাতিক সমুদ্র দিবসে কক্সবাজার সৈকত থেকে ৭ টন বর্জ্য অপসারণ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ট্রলারসহ ৪ জেলে উদ্ধার জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে যুবসমাজকে আলোচনার টেবিলে রাখার আহ্বান সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ৫ জেলে বিশ্বজুড়ে বাড়ছে সমুদ্র দূষণ; হুমকিতে সামুদ্রিক প্রাণী ও মানবজীবন বিপন্ন সামুদ্রিক কাছিম ও আমাদের দায়বদ্ধতা খুলনায় শিপইয়ার্ডে সমুদ্র গবেষণা জাহাজ নির্মাণকাজের উদ্বোধন

For add

oceantimesbd.com