ওশানটাইমস ডেস্ক : ৮ জুলাই ২০২৬, বুধবার, ১৫:৫৩:০১

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের নাম মো. আসাদুল (১৬)। তিনি বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে। আসাদুল এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাশী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আসাদুলসহ সমবয়সী পাঁচ কিশোর একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। সৈকতে ঘোরাঘুরির একপর্যায়ে তারা সমুদ্রে গোসলে নামেন। তবে কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় স্রোতের টানে তারা ভেসে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চারজনকে উদ্ধার করতে পারলেও আসাদুল নিখোঁজ হন। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
এ বিষয়ে তালতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে পাঁচজন একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নেমে আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ পর্যটক আসাদুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।’
For add