রাজশাহীতে মৌসুমের প্রথম বৃষ্টি, আমের জন্য আশীর্বাদ


রাজশাহীতে মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজশাহী ও এর আশপাশের এলাকায় এক পশলা বৃষ্টি হয়। রাজশাহী আবহাওয়া অফিস বলছে, খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে। তবে ১৫ তারিখের পর ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার (১০ মার্চ) রাত থেকেই রাজশাহীর আকাশে মেঘ ছিল। শনিবার দুপুর ১২টার দিকে আবার আকাশ মেঘলা হতে শুরু করে। এরপর দুপুর দেড়টার দিকে শুরু হয় বৃষ্টি। তবে খুব বেশি সময় বৃষ্টি হয়নি।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র বলেন, রাজশাহীতে শনিবার এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশের মেঘও কেটে গেছে। আগামী দু-একদিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে চলতি মাসের মধ্যভাগ থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে।

তিনি বলেন, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কিছুটা কমেছে। শনিবার দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা শুক্রবার ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে অল্প পরিমাণে হলেও বৃষ্টিতে আমের উপকার হয়েছে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাজশাহীর অতিরিক্ত উপ-পরিচালক উম্মে ছালমা বলেন, খুব বেশি পরিমাণে বৃষ্টি হয়নি। তবে যতটুকু হয়েছে তা আমের জন্য দরকার ছিল। এখন গুটি ধরেছে। বৃষ্টির পানিতে আম দ্রুত বেড়ে উঠবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আজ মধ্যরাতে শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, প্রস্তুত হাজারো জেলে সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনীর’ ৩ সদস্য আটক সমুদ্র তলদেশে বায়ুশক্তিচালিত ডেটা সেন্টার চালু করল চীন ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা চবিতে চালু হল দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক সমুদ্র গবেষণা কেন্দ্র বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মৌসুমি বায়ুর প্রভাবে কিছু এলাকায় আজ বৃষ্টির পূর্বাভাস

For add

oceantimesbd.com