আবহাওয়ার ‘উল্লেখযোগ্য’ পরিবর্তনের সম্ভাবনা নেই

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার সকাল পর্যন্ত সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে গত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরে বলা হয়, এই সময়ে বগুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর জেলার রাজারহাটে সর্বনিম্ন ২৯ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। তবে গত ২৪ ঘন্টায় সারা দেশে কোন বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়ান সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিংতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত আগামীকাল সন্ধ্যা ৫টা ২২ মিনিটে হবে বলেও জানানো হয়।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com