হেমন্তেই জেকে বসছে শীত

আজ ১৮ কার্তিক । বাংলা পঞ্জিকায় হেমন্তকাল। দরজায় কড়া নাড়ছে হেমন্তের নবান্ন। শান্ত-নীবর প্রকৃতি। খালে-বিলে কমতে শুরু করেছে বর্ষার পানি।

 

হেমন্তের ভোরে শিশির সিক্ত দূর্বাঘাস ও পথঘাট। মুক্তোদানার মতো জ্বলজ্বল করছে সূর্যের আলোতে। এদিকে, শীতকালের বাকি আরও দেড় মাস। এর আগেই প্রকৃতিতে শীতের আভাস কুয়াশা এসে হাজির। জনপদগুলো সকাল-সন্ধ্যায় ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে। অকস্মাত্ শিরশিরে উত্তরে হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। প্রতিদিন বাড়ছে শীতের আমেজ।

 

ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে গত ১০ থেকে ১৫ দিন থেকে শুরু হয়েছে শীতের আগমনী বার্তা। মধ্যরাতের পর থেকে ঘনকুয়াশা পড়ছে। সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন গাছের ডগা ও ধান ক্ষেতে শিশির জমে থাকার দৃশ্য দেখা গেছে। গভীর রাতে বৈদ্যতিক পাখা বন্ধ রাখলেও বয়স্ক মানুষের শরীরে হালকা কাঁথা ও কম্বল জড়াতে হচ্ছে।

 

এরই মধ্যে সিলেটে ধীরে ধীরে জেঁকে বসছে শীত। দিনে রোদের তাপ থাকলেও সন্ধ্যার পর থেকেই কুয়াশা পথঘাটে পড়তে দেখা যাচ্ছে। রাত বাড়ার সঙ্গে বাড়ছে কুয়াশার গাঢ়ত্ব। কুয়াশার চাদর ফুঁড়ে উঁকি দিচ্ছে প্রভাতের সূর্য। ঋতু পরিক্রমায় ধীরে ধীরে শীতের আগমন ঘটছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com