এবার কক্সবাজারে ভূকম্পন অনুভূত

প্রতীকী ছবিকক্সবাজারে দুই ঘণ্টার ব্যবধানে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকেলে ৪.১ ও ৪.২ মাত্রার দুটি ভূকম্পন অনুভুত হয়।

বাংলাদেশ আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ওশানটাইমসকে জানিয়েছে, শনিবার বিকেল ৪টা ৩৯ মিনিটে ৪.১ মাত্রার ভূকম্পনটি সংঘটিত হয়। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল কক্সবাজার-মিয়ানমানমার সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে।

ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভূকম্পনটির কেন্দ্র ৩৭৮ কিলোমিটার দূরে ছিলো বলেও জানায় আবহাওয়া অধিদফতর।

তবে কক্সবাজারসহ আশপাশের এলাকায় ভূমিকম্পটি অনুভূত হলেও এর প্রভাবে কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভারতীয় সময় ২টা ৪১ মিনিটে মিয়ানমারের ইয়াঙ্গুন প্রদেশের বাংলাদেশ সীমান্তের কাছে ৪.২ মাত্রার একটি ভূকম্পন হয়। এই ভূমিকম্পটি মাটির ১০৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এর ২ ঘণ্টা পরই বিকেল ৪টা ৯ মিনিটে কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার সীমান্তের একেবারে কাছে ৪.১ মাত্রার আরও একটি ভূকম্পন অনুভূত হয়। এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় বলেও জানায় সংস্থাটি।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

সব সংবাদ

তীব্র গরমে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সম্ভাবনা পেঁচার দ্বীপের লতিফ, দেড় দশকে সাগরে ফিরিয়েছেন ৫০ হাজার কাছিম ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু দেশের ১৫ অঞ্চলে ঝড়বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর ভোলা উপকূলের সাগরে মিলছেনা ইলিশ, নদীতে মিলছে বড় বড় ইলিশ সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী  আন্তর্জাতিক সমুদ্র দিবসে কক্সবাজার সৈকত থেকে ৭ টন বর্জ্য অপসারণ

For add

oceantimesbd.com