ওশানটাইমস ডেস্ক : ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ২০:৪৪:১৪

ঝড়ের আশঙ্কা কেটে যাওয়ায় দেশের সব সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে নেওয়া হয়েছে। তবে জেলেদের বুধবার (২৬ আগস্ট) সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই।
তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এদিকে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আগামীকাল (২৬ আগস্ট) সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় গত তিন দিন সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল।
For add