আবারও কমেছে তাপমাত্রা

তাপমাত্রা গত কয়েক দিন কমতেছে আজ একই ধারাবাহিকতায় থাকবে। এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ স্থানেই তাপমাত্রা কিছুটা কমেছে। এছাড়া এখন প্রায় সারাদেশেই তাপমাত্রা স্বাভাবিক রয়েছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল রংপুরের রাজারহাট। একদিন আগের দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটের শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও সন্দ্বীপ, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com