জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা গাবুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ ঝুঁকিপূর্ণ ইউনিয়ন গাবুরায় দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০ টায় জলবায়ু ঝুঁকিপূর্ণ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে, বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স ও ফ্রেন্ডশিপ হাসপাতাল এর যৌথ বাস্তবায়নে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের কারনে এই ইউনিয়নে দিন ব্যাপী ফ্রি মেড়িকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে শুভেচ্ছা বক্তব্য দেন শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক ডাঃ লেঃ কর্ণেল (অবঃ)মোঃ মোজাম্মেল হক, ক্যাম্প উদ্বোধন করেন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সম্পাদক মোঃ আমজাদ হোসেন, লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, ফ্রেন্ডশিপ হাসপাতাল সমন্বয়কারী শাহীন আহমেদ, লিডার্স এর অ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, ফ্রেন্ডশিপ হাসপাতালের ডাঃ শাহরিয়ার হাসান, ডাঃ শানজানা পারভীন, ডি এস এফ (চক্ষু) সুমিত কুমার গাইন প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। কৃষি উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে বেকারত্ব। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। লবণাক্ততা বৃদ্ধির কারনে উপকূলে নারীদের জরায়ু সহ বিভিন্ন রোগ পূর্বের চেয়ে বেড়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে প্রভাব পড়েছে তার সব কয়টি প্রভাব উপকূলীয় ইউনিয়ন গাবুরায় বিদ্যমান।

উপকূলের এই ইউনিয়নে স্বাস্থ্য সেবার অপ্রতুলতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূরে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় অধিকাংশ নারী, শিশু ও বৃদ্ধরা সহজেই স্বাস্থ্য সেবা নিতে ব্যর্থ হন। এসব ঝুঁকিপূর্ণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্যোগ নিয়েছেন বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স ও ফ্রেন্ডশিপ হাসপাতাল। এই মেডিকেল ক্যাম্পে প্রায় ৪শ রোগীকে বিনামূল্যে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ বিতরণ করা হয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com