ওশানটাইমস ডেস্ক : ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৯:৫৮:১৯

সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার বহুল আলোচিত ও সরকারের রাজস্ব আদায়ের বড় খাত যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক ও জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পাশাপাশি, এ আদেশ অমান্য করে কেউ বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
এ ছাড়াও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অবগতির জন্য বিজ্ঞপ্তির অনুলিপি সুনামগঞ্জ পুলিশ সুপার, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, যাদুকাটা নদী থেকে বালু ও পাথর উত্তোলনকে কেন্দ্র করে ৫০ হাজারের বেশি শ্রমিক কাজ করেন।
এ ছাড়াও এর সঙ্গে হাজারো ব্যবসায়ী জড়িত রয়েছেন।
For add