`বাংলাদেশে জ্বালানি খাত ও সমুদ্রবন্দরে বিনিয়োগ করতে চায় সৌদি আরব’

সৌদি আরব বাংলাদেশের জ্বালানি খাতের পাশাপাশি সমুদ্রবন্দর ও বিমানবন্দরে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’-এর ফাঁকে সফররত সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব ইতোমধ্যে চট্টগ্রামের পতেঙ্গায় একটি প্রকল্প শুরু করেছে এবং বাংলাদেশ মধ্যপ্রাচ্যের এই তেল সমৃদ্ধ দেশটিকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দিয়েছে।

মোমেন বলেন, সৌদি বাণিজ্যমন্ত্রী কাসাবি একজন করিতকর্মা … তিনি (আল-কাসাবি) আমাকে বলেছেন, তারা এখানে (বাংলাদেশে) কাজ করতে চান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্থিতিশীল সরকার এবং এর বিনিয়োগবান্ধব নীতি বিবেচনায় বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com