আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবি, নিহত ২২

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবিতে ২২ জনের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া ওই নৌকায় প্রায় অর্ধশত আরোহী ছিলেন। সোমবার (১৩ মার্চ) মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে ​​যাওয়ার চেষ্টার সময় ওই নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

মূলত মায়োত হচ্ছে মাদাগাস্কার এবং মোজাম্বিকের উপকূলের মধ্যে অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে ​​যাওয়ার চেষ্টা করার সময় একটি নৌকা ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে বলে মাদাগাস্কারের বন্দর কর্তৃপক্ষ রোববার জানিয়েছে।

এক বিবৃতিতে মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সি জানিয়েছে, মাদাগাস্কারের উত্তরে আনকাজোমবোরোনা সমুদ্রে গত শনিবার ৪৭ জন আরোহীকে বহনকারী ওই নৌকাটি ডুবে যায়।

সংস্থাটি বলেছে, ডুবে যাওয়া নৌকাটি দুর্ঘটনার শিকার হয়েছিল। পরে নৌকার ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং ২২ জনের মৃতদেহ পাওয়া যায়। বাকি দু’জনের খোঁজ পাওয়া যায়নি।

আফ্রিকার এই দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, যাদের উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই মায়োতে ভ্রমণের চেষ্টা করার কারণে গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেছেন।

সূত্র: বার্তাসংস্থা রয়টার্স

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com