মাঝ সমুদ্রে ফেরিতে আগুন, নিহত ১০

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, বুধবার (৩০ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটেছে। ওই সময় ফেরিতে থাকা আরও ২৩০ জনকে উদ্ধার করা হয়।

মিনদানাও অঞ্চল কোস্টগার্ডের প্রধান কমডোর রিজার্ড মারফে স্থানীয় ডিজিএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয় ফেরির একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে। ওই কেবিনে থাকা ৯ জন গুরুতর আহত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ফেরিটি একসঙ্গে ৪৩০ জন মানুষ বহন করতে পারে।

এমভি লেডি ম্যারি জয়-৩ নামের এ ফেরিটির কয়েকটি ছবি প্রকাশ করেছে কোস্টগার্ড। একটি ছবিতে দেখা যায়, উদ্ধারকারী জাহাজ আগুন নেভাতে পানি ছেটাচ্ছে। অপর ছবিতে দেখা যায়, উদ্ধারকৃত যাত্রীদের সমুদ্রের পাড়ে নিয়ে আসা হচ্ছে।

কোস্টগার্ড জানিয়েছে, এ দূর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার তদন্তে এবং নিরাপত্তা মূল্যায়নের বিষয়ে তারা সহায়তা করবে। এছাড়া সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে কিনা সেদিকটিতেও লক্ষ্য রাখবে।

৭ হাজার ৬০০ দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইন একটি দ্বীপপুঞ্জ রাষ্ট্র। কিন্তু তা সত্ত্বেও নৌ ও জাহাজ পরিবহনের নিরাপত্তার ক্ষেত্রে দেশটির রেকর্ড খুব বেশি ভালো নয়। নৌযানগুলো বেশিরভাগ সময় অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পুরোনো ফিটনেসবিহীন যানগুলো এখনো কোনো বাঁধা ছাড়াই চলাচল করছে।
সূত্র: রয়টার্স

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণ অনিশ্চিত

For add

oceantimesbd.com