নিখোঁজের ৩ দিন পর চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজ হওয়ার ৩দিন পর চীনা প্রকৌশলী ঝাং মিংইয়ানের (৪৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ২৮ মার্চ জাহাজ থেকে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। ওই জাহাজের ১৬ নাবিক লাইফবোট ড্রিল করার সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) উপ-সংরক্ষক ক্যাপ্টেন মো. ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় ফরিদুল আলম বলেন, `বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অনুসন্ধান দল আজ সকাল সোয়া ৯টার দিকে হালিশহরের আনন্দবাজার খাল থেকে চীনা জাহাজ এমভি ক্যাং হুয়ানের প্রধান প্রকৌশলী ঝাং মিংইয়ানের (৪৩) মরদেহ উদ্ধার করে।’

জাহাজটির স্থানীয় এজেন্ট ও কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, গত মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে বহির্নোঙরের আলফা এলাকায় ড্রিল করার সময় দড়ি ছিঁড়ে লাইফবোটটি ১৬ ক্রু নিয়ে পানিতে ডুবে যায়।

এ ঘটনায় সেদিনই কোস্টগার্ড, বন্দর উদ্ধারকারী দল চবক ও স্থানীয় মাঝিদের সহায়তায় ১৫ নাবিককে জীবিত উদ্ধার করে। তবে ঝাং মিংইয়ান ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন।

ফরিদুল আলম আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শিপিং এজেন্টের মাধ্যমে হালিশহর থানায় নিয়ে যাওয়া হবে। এরপর তার মৃত্যুর ঘটনায় জিডি করা হবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com