হাতিয়ার মাছ ধরার ৪টি ট্রলার ডুবি, নিখোঁজ ১, উদ্ধার ৫৭

বৈরি আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগর ও মেঘনা নদীর নিঝুমদ্বীপ, সূর্যমুখী ও বুড়িরদোনা এলাকায় ৪টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ট্রলারগুলো থেকে ৫৭ জেলেকে জীবিত উদ্ধার করেছেন অন্য জেলেরা। তবে এ ঘটনায় আরিফ হোসেন নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। সন্ধান মেলেনি ডুবে যাওয়া ট্রলারগুলোরও।

বুধবার সকাল পর্যন্ত নিখোঁজ জেলের কোন সন্ধান পাওয়া যায়নি। এরআগে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত নিরাপদ স্থানে উদ্ধার করে আনা হয় ডুবে যাওয়া ট্রলারের ৫৭জন জীবিত মাঝি-মাল্লা ও জেলেকে।

নিখোঁজ আরিফ হোসেন বুডিরচর জোড়খালী গ্রামের খবির উদ্দিনের ছেলে। সে সিরাজ ডুবাইর ট্রলারের জেলে ছিলো।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার পবীর কুমার পিও বলেন, সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নিঝুমদ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্বার করেছে স্থানীয় জেলেরা। সূর্যমূখী ঘাটের একটি ট্রলার ৯ মাঝি মাল্লাকেও উদ্ধার করা হয়েছে। এছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্টগার্ড সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন।

উল্লেখ্যঃ লঘুচাপের কারণে ৩ নম্বর সর্তকতা সংকেত থাকায় হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বেড়েছে। প্লাবিত হয়েছে নিঝুমদ্বীপ সহ হাতিয়ার বেশ কিছু নিম্নাঞ্চল। হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com