কক্সবাজারে দুই দিনব্যাপী সমুদ্র বিজ্ঞান মেলা শুরু

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে দুই দিনের সমুদ্র বিজ্ঞান মেলা শুরু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মেলার উদ্বোধন করেন।

মেলা উদ্বোধনের আগে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বোরির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মঈনুল ইসলাম তিতাসের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

এ সময় বিশ্ববিদ্যালয়, কলেজের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ও গবেষকগণ উপস্থিত ছিলেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

মেলায় সমুদ্র বিজ্ঞান বিষয়ক ২৫টি স্টল বসেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে মেলা।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com