গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত

গতকাল রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে একটি টিম পেকুয়া সদর ইউনিয়নের জালিখালী নামক এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করে বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করে।

কক্সবাজার, ১৯ জানুয়ারি ২০২৬:  জেলার পেকুয়ায় গভীর রাতে বিপন্ন প্রজাতির একটি মা কচ্ছপকে উদ্ধার করে সাগরে অবমুক্ত করেছে বন বিভাগ। গতকাল রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে একটি টিম পেকুয়া সদর ইউনিয়নের জালিখালী নামক এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করে বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করে।

‎রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন জানান, স্থানীয় এক পরিবেশবাদীর মাধ্যমে রাতে তারা জানতে পারেন, পেকুয়া সদর ইউনিয়নের জালিয়াখালীতে জেলের জালে একটি বিশাল প্রজাতির সামুদ্রিক মা কচ্ছপ আটকা পড়েছে। খবর পেয়ে তিনি ও তার দল এসে স্থানীয় জেলে শাহিনের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করেন।

তিনি বলেন, মা কচ্ছপটি ডিম দিতে নদীতে ঢুকে জালে আটকা পড়তে পারে। জেলে কচ্ছপটি বাড়িতে নিয়ে আসায় দীর্ঘক্ষণ কূলে থাকার কারণে কচ্ছপটি দুর্বল হয়ে পড়েছিল।

ফলে তাকে দ্রুত সাগরে অবমুক্ত করা হয়েছে এবং কচ্ছপটি সাগরে সাঁতার কেটে ডুব দিয়েছে।

‎বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র পেকুয়ার মুখপাত্র এফ এম সুমন বলেন, আমি খবর পেয়ে দ্রুত বনবিভাগকে জানাই। তারা এসে স্বল্প সময়ে মা কচ্ছপটি উদ্ধার করে সাগরে অবমুক্ত করেন। তিনি বিপন্ন প্রজাতির এসব সামুদ্রিক ও বন্যপ্রাণী রক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান।

‎এদিকে কচ্ছপটি দেখতে আসা স্থানীয়রা বলছেন, প্রায় ৫০ কেজি ওজনের এরকম কচ্ছপ নদীতে তারা কখনো দেখেননি। এটা বিশাল আকৃতির একটি মা কচ্ছপ। ‎উদ্ধারের সময় বিট কর্মকর্তা মোহাম্মদ সজীবসহ বনবিভাগের কর্মকর্তা কর্মচারী ও পরিবেশবাদীরা উপস্থিত ছিলেন।

খবর: বাসস।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , ,

সব সংবাদ

কুয়েত উপকূলে ট্যাংকারে বড় বিস্ফোরণ, তেলে দূষণ তাহিরপুর সীমান্তে নলকূপের পানির জন্য হাহাকার ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা সুন্দরবনকে দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু হবে : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম শ্বেত শীতের দেশে: জলবায়ু যুদ্ধের সামনের কাতারে এক গ্রাম ইতোকোর্তোরমিত: পৃথিবীর শেষ প্রান্তে বরফের নিচে টিকে থাকার গল্প। জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম সাগরের ঢেউয়ে হুমকির মুখে সুন্দরবনের পর্যটনকেন্দ্র কটকা সাগরে ভাসছে শতাধিক জাহাজ – লাইটারেজ সংকটে পণ্য খালাস ব্যাহত গভীর রাতে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার করে সাগরে অবমুক্ত জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক

For add

oceantimesbd.com