বায়ুদূষণে আজ ঢাকা ৩৬ তম, শীর্ষে লাহোর

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। তবে, আজ ঢাকার বায়ুরমান অন্যসব দিনের তুলনায় ভালো। আজ ‘মধ্যম মানের’ পর্যায়ে রয়েছে ঢাকার বায়ু। বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান ১২৭ শহরের তালিকায় ঢাকা ৩৬তম স্থানে রয়েছে।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় ঢাকার স্কোর ৬৭।

এদিকে, দূষিত বাতাসের শহরের তালিকায় ১৮৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। ১৭৩ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা, চীনের বেইজিং ও নেপালের কাঠমুণ্ডু।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল হাঙ্গেরির বুদাপেস্ট। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ছয়। তালিকায় এরপরেই রয়েছে  অস্ট্রেলিয়ার সিডনি, আলজেরিয়ার আলজিয়েরস, ইতালির মিলান ও অস্ট্রেলিয়ার ক্যানবেরা।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

বায়ুদূষণে আজ ঢাকা ৩৬ তম, শীর্ষে লাহোর ঢাকার তাপমাত্রা কমার আভাস, হতে পারে বজ্রসহ বৃষ্টি শিল্পবর্জ্যে বিপর্যস্ত তুরাগ, নদের বুক জুড়ে ভাসে প্লাস্টিক ও নানা আবর্জনা ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সেলের দ্বিতীয় সভা অনুষ্ঠিত নড়াইলে দখল-দূষণে মৃত্যুপথযাত্রী চিত্রা নদী, ধরাছোঁয়ার বাইরে দখলদাররা দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে

For add

oceantimesbd.com