তাপপ্রবাহ চলবে আরও ২ থেকে ৩ দিন : আবহাওয়া অধিদপ্তর

সারাদেশের ওপর দিয়ে বয়ে চলা চলমান তাপপ্রবাহ আরও ২ থেকে ৩ দিন থাকতে পারে। আর দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।

এ আবহাওয়াবিদ বলেন, জুন মাসে সারাদেশেন ওপর দিয়ে আরও ২ থেকে ৩টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও কম। তবে জুনের দ্বিতীয় সপ্তাহে সারাদেশে বৃষ্টি হতে পারে । পরবর্তীতে আবারও দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে বর্তমানে দেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ চলছে। আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে। এ অবস্থায় জনজীবন প্রায় নাজুক অবস্থা।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com