বায়ুদূষণের শীর্ষে দুবাই, ২০ নম্বরে ঢাকা

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। অন্যদিকে, তালিকায় ১২৫টি শহরের মধ্যে ঢাকা রয়েছে ২০ নম্বরে।

রোববার (১৭ আগস্ট) বেলা ১১টা ২মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে দুবাইয়ের দূষণ স্কোর ১৭৬ এর অর্থ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানের রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

আর তালিকায় ২০ নম্বরে থাকার ঢাকার দূষণ স্কোর ৭৯ এর অর্থ এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

oceantimesbd.com