ওশানটাইমস ডেস্ক : ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:০২:১৬

কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ। এটি স্থানীয় জেলেদের কাছে ‘কিং চান্দা’ মাছ নামে পরিচিত। তিন কেজি ওজনের এই মাছটি সোমবার সকালে মহিপুর মৎস্য মার্কেটে অন্যান্য মাছের সঙ্গে নিয়ে আসে জেলেরা।
পরে ৭৫০ টাকা কেজি দরে ২ হাজার ২৫০ টাকায় ক্রয় করেন এক মৎস্য ব্যবসায়ী। এর আগে মাছটি মৎস্য বন্দরে নিয়ে আসার পর এক নজর দেখতে স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক মানুষের ভিড় জমায়।
স্থানীয়দের ভাষ্য, মাছটির শরীর চ্যাপ্টা ও প্রায় গোলাকার। পিঠ ও পেটের পাখনা তুলনামূলক প্রশস্ত হওয়ায় দেখতে অনেকটা বাদুড়ের মতো।
আকৃতির ভিন্নতার কারণে বাজারে আনার পরপরই মাছটি নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়।
স্থানীয় জেলে জামাল বলেন, সাগরে প্রতিদিনই বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। তবে এ ধরনের চ্যাপ্টা ও বাদুড়ের মতো দেখতে মাছ সচরাচর দেখা যায় না।
মৎস্য-সংশ্লিষ্টরা বলেন, বঙ্গোপসাগরে নিয়মিত নানা প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পড়লেও অপেক্ষাকৃত কম পরিচিত প্রজাতির মাছের সঠিক পরিচয় ও বৈজ্ঞানিক তথ্য সংরক্ষণ করা জরুরি। এতে বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে আরও তথ্য সংগ্রহ ও গবেষণার সুযোগ তৈরি হবে।
For add