ওশানটাইমস ডেস্ক : ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৯:৪০:৩৭

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরের ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ সময়ের মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পাশাপাশি এসময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা নেই এবং কোনো সতর্ক সংকেতও দেখাতে হবে না।
For add