সকাল সকাল রাজধানী ও সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাজধানী ঢাকায় সাতসকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়তে দেখা গেছে। এতে সকাল থেকেই আবহাওয়ায় শীতের আমেজ তৈরি হয়েছে। অনেককে শীতের পোশাক পরেও বাইরে বের হতে দেখা গেছে।

সকালে রাজধানীর ভাটারা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, আফতাবনগর, গুলশান ও শাহজাদপুর এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। ভোর থেকে আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা নেই। এর সঙ্গে বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় শীতের অনুভূতি কিছুটা বেশি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে সিলেট নগরীর বিভিন্ন স্থানে  সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে সকাল থেকেই আবহাওয়ায় শীতের আমেজ তৈরি হয়েছে। ভোর থেকে আকাশ মেঘলা  সূর্যের দেখা নেই,  এর সঙ্গে বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় শীতের অনুভূতি কিছুটা বেশি ।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সাধারণত নভেম্বরের শেষ ভাগ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব বাড়তে শুরু করে। তবে এবার শীত পুরোপুরি জেঁকে বসার আগেই রাজধানী ও সিলেটের আবহাওয়ায় তার আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সকালের কুয়াশা, হালকা বৃষ্টি ও তাপমাত্রা কমে যাওয়ায় নগরজীবনেও শীতের আমেজ অনুভূত হচ্ছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

সব সংবাদ

ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে বৃষ্টির আভাস ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা সকাল সকাল রাজধানী ও সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে কেন উদ্বেগ প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে, বৃষ্টির সম্ভাবনা ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ু দূষণের তালিকায় বিশ্বে ৩য়

For add

oceantimesbd.com