চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি পেল ভারত

চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে নিজ দেশে পণ্য পরিবহনে বাণিজ্যিক অনুমতি পেল ভারত। মঙ্গলবার এ বিষয়ে স্থায়ী ট্রানজিট আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। এর ফলে এখন থেকে বন্দর দুটো ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন করতে পারবে ভারত।

২০১৮ সালে ভারতে এসিএমপি চুক্তি স্বাক্ষর করে ঢাকা ও দিল্লী। যার আওতায় ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহনের অনুমতি দেয় বাংলাদেশ।

২০১৯ সালে একটি আদর্শ কার্যপ্রণালী তৈরি হলে পরের বছর পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে একটি ভারতীয় পণ্যের চালান আগরতলা যায় আখাউড়া হয়ে। গত বছর মোংলা বন্দর দিয়ে আরও দুটি রুটে পরীক্ষামূলক ট্রানজিট নেয় দেশটি।

এতোদিন পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনে অনেক সময় লাগতো ভারতের। বাংলাদেশের ভেতর দিয়ে পরিবহন করলে সময় ও খরচ দুটোই কমে আসবে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , ,

সব সংবাদ

হরমুজ পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা, আবার নোঙর ফেলেছে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, অপরিবর্তিত রাতের তাপমাত্রা। হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান! থাকছে যে শর্ত হরমুজ প্রণালি কেন এতো গুরুত্বপূর্ণ? কক্সবাজারে অচল ৮ হাজার কোটি টাকার এসপিএম প্রকল্প , সরকারের বিষফোঁড়া সিলেটে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা ডিজেল সংকট: বন্ধ ট্রলার, দুশ্চিন্তায় চরফ্যাশনের জেলেরা ডিজেল সংকটেসুন্দরবনের জেলেরা! যেতে পারছেন না মাছ শিকারে, বাড়ি ফিরছেন ১০ দিন আগেই রাজধানীসহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ, কমতে পারে আগামীকাল ইতালির সমুদ্রতলে বিস্ময়কর জগতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

For add

oceantimesbd.com