দুর্লভ ‘পিতাম্বরী’র দেখা মিলল লক্ষ্মীপুরে


ইলিশ-বোয়াল, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছে ভর্তি ছিল বাজার। এরমধ্যেই সবার নজর কেড়েছে গিটারের মতো দেখতে প্রায় ১০ কেজি ওজনের বিপন্ন প্রজাতির একটি মাছ। এমন মাছ আর কখনো লক্ষ্মীপুরে দেখা মেলেনি। গিটারের মতো এ মাছটি ‘গিটার ফিশ’ নামে পরিচিত বলে নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। তবে কক্সবাজারের জেলেরা একে ‘পিতাম্বরী’ মাছ নামে ডাকেন।

শুক্রবার (৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় ব্যবসায়ী মহসিনের মাছের ঢালায় বিপন্ন প্রজাতির গিটার ফিশটি দেখা যায়। ইলিশসহ সামুদ্রিক মাছের জন্য দক্ষিণ তেমুহনী শহরের অন্যতম স্থান।

ব্যবসায়ী মো. কাউসার ও মহসিন জানায়, প্রতিদিনের মতো বিকেলে তারা কমলনগর উপজেলার মাতাব্বরহাট মাছঘাটে ইলিশ কিনতে যান।

সেখানেই ঘাটের দুলাল বেপারীর বাক্সে দুর্লভ প্রজাতির মাছটি দেখতে পান। এটি ভালো দামে বিক্রি করার আশায় তারা চার হাজার টাকায় মাছটি ক্রয় করেন। রাত ৯টার দিকে মাছটি তারা দক্ষিণ তেমুহনী এলাকায় আনেন। কিন্তু কেনার জন্য কেউ-ই তাদের কাছে এর দাম জানতে চাননি।

তবে মাছটি তারা বিক্রি করতে পারবেন বলে আশাবাদি। প্রয়োজনে কেটে কেজি দরে এটি বিক্রি করবেন বলে জানান তারা।
মো. কাউসার বলেন, প্রায় ১৫ বছর ধরে মাছের ব্যবসা করে আসছি। কখনো কোথাও এ ধরনের মাছ দেখিনি। জেলেরা সাগরের কাছাকাছি গিয়ে মাছ শিকার করেন।

সেখানে ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছও পাওয়া যায়। তেমনি কোনো এক জেলের জালে গিটার ফিস নামে মাছটি ধরা পড়েছে। যিনি (জেলে) এটি মাতাব্বরহাট মাছঘাটে বিক্রি জন্য এনেছেন। চার হাজার টাকা দিয়ে কেনা মাছটি ৫০০ টাকা লাভে হলেও বিক্রি করবেন বলে জানান তিনি। মাছটিতে প্রচুর তেল রয়েছে।

দক্ষিণ তেমুহনী এলাকার খাবার হোটেল ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, এখান থেকে আমি ছয় বছর ধরে হোটেলের জন্য মাছ কিনি। কখনো এতো দুর্লভ প্রজাতির মাছ চোখে পড়েনি। এটি কেউ কিনবে কিনা তা বলতে পারছি না। তবে মাছটি এখানে আনার পর থেকেই উৎসুক লোকজন এসে দেখে গেছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বিপন্ন প্রজাতির এ মাছটি গিটার ফিশ নামে পরিচিত। এটি মূলত সামুদ্রিক মাছ। কয়েক বছর আগে কক্সবাজারে বঙ্গোপসাগরে জেলেদের জালে একটি গিটার ফিশ ধরা পড়েছে। লক্ষ্মীপুরের জেলেরা বঙ্গোপসাগরের কাছাকাছি গিয়ে ইলিশ শিকার করে। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানির টানে মাছটি নদীতে এলে জেলেদের জালে ধরা পড়ে।

তিনি আরো বলেন, গিটার ফিশ লম্বায় তিন মিটার পর্যন্ত হয়। এর দেহ চ্যাপ্টা আকৃতির ও বাদামি বা ধূসর রঙের দেখতে। এটি শার্ক গোত্রের মাছ। তবে শার্কের মতো ভয়ংকর নয়। লক্ষ্মীপুরের মেঘনায় এর আগে কোথাও এ ধরনের মাছ পাওয়া যায়নি।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , , , , , ,

সব সংবাদ

তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য রূপান্তরের ডাক ‘প্রকৃতি ছাড়া ভবিষ্যৎ নাই’: রাজপথে শতাধিক তরুণের ধর্মঘট সন্ধ্যার প‌রে দে‌শের ৯ অঞ্চলে ঝড়ের আভাস জঙ্গলের ভেতর থেকে হঠাৎ দৌড়ে আসে বন্য শূকর, ধাক্কা দিয়ে ফেলে কামড়াতে থাকে আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী দে‌শের ৮ জেলায় বিকেল ৩টার মধ্যে কালবৈশাখীর আশঙ্কা অস্ট্রেলিয়ায় সমুদ্রে নৌযান ডুবে উদ্ধারকর্মীসহ মৃত্যু ৩ রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে ডুবছে উখিয়া-টেকনাফ, নাফ নদীতেও দূষণের থাবা দে‌শের ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আমদানিকৃত জ্বালানির বদলে নিজস্ব সৌরশক্তিতেই মিলবে সমাধান; শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সার্ভিসের দাবি

For add

oceantimesbd.com