প্রথম জালেই ধরা ৩০ কেজির ‘পোপা’, দাম ৭ লাখ টাকা!

কক্সবাজারের মহেশখালীর বোট মালিক মোহাম্মদ আনোয়ার মেম্বার। তার জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি পোপা মাছ। মাছটির দাম হাঁকা হচ্ছে সাত লাখ টাকা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে মহেশখালীর অদূরে সাগরে প্রথম ফেলা জালে ধরা পড়ে মাছটি। দুপুরে মাছটি বাজারে এনে ট্রলারের মালিক তার দাম হাঁকান সাত লাখ টাকা।

বোট মালিক মোহাম্মদ আনোয়ার মেম্বার বলেন, পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায়। তাই বিভিন্ন দেশে এ বায়ুথলির প্রচুর চাহিদা রয়েছে। পোপা মাছ যত বড় হয়, এর বায়ুথলিও তত বড় হয়। ৩০ কেজি ওজনের এ পোপা মাছের থলিও বড় হবে। তাই অতীত অভিজ্ঞতা থেকেই দাম সাত লাখ চেয়েছি। সন্ধ্যা পর্যন্ত কয়েকজন ব্যবসায়ী চার লাখ টাকায় কিনতে চেয়েছেন।

বোটটির মাঝি মাহবুব আলম বলেন, বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন ট্রলার নিয়ে আমরা সাগরে মাছ ধরতে যেতে পারিনি। দীর্ঘ অলস সময় কাটানোর পর আজ সকালে আটজন মাঝিমাল্লা নিয়ে সাগরে যাই। প্রথম জাল ফেলার সঙ্গে সঙ্গে মাছটি ধরা পড়ে। মাছটি বোট মালিক ও আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছে। আমরা খুবই খুশি।

তবে, রাত ৮টা পর্যন্ত মাছটি বিক্রি হয়নি। ট্রলার মালিক তা সংরক্ষণ করে রেখেছেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর ওশানটাইমস.কম গুগল নিউজ চ্যানেলে।

Tags: , ,

সব সংবাদ

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু দেশের ১৫ অঞ্চলে ঝড়বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী শ্রীমঙ্গলে অজগর উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর ভোলা উপকূলের সাগরে মিলছেনা ইলিশ, নদীতে মিলছে বড় বড় ইলিশ সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী  আন্তর্জাতিক সমুদ্র দিবসে কক্সবাজার সৈকত থেকে ৭ টন বর্জ্য অপসারণ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ভাসতে থাকা ট্রলারসহ ৪ জেলে উদ্ধার জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে যুবসমাজকে আলোচনার টেবিলে রাখার আহ্বান সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ৫ জেলে

For add

oceantimesbd.com